উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়‌নের ল‌ক্ষে সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়‌নের ল‌ক্ষে সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৮ আগস্ট: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা; থাকবে ভ্যাপসা গরম আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়‌নের ল‌ক্ষে সভা অনুষ্ঠিত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
বক্তব্য রাখছেন সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু

উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়‌নের ল‌ক্ষে সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়‌নের ল‌ক্ষে সভা অনুষ্ঠিত

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অ‌বিল‌ম্বে বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে প্রস্তু‌তিমূলক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়া‌রি)‌ বি‌কে‌লে উপজেলার থে‌তরাই সরকা‌রি প্রাথ‌মিক বিদ‍্যালয় মা‌ঠে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

তিস্তা নদী রক্ষা আন্দোলন ক‌মি‌টি উলিপুর উপ‌জেলার আয়োজ‌নে উপ‌জেলা বিএন‌পির সাবেক সভাপ‌তি হায়দার আলী মিঞার সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অতিথি ছি‌লেন, রংপুর বিভাগের

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

পড়ুন>> সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি

উপ‌জেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছি‌লেন, জেলা বিএন‌পির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হা‌সিব, সদস্য সচিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা নদী অববাহিকার ১০টি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপণি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!