ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে যেকোনো দিন হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের ভোলার লালমোহনে শিমগাছ রোপণ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা নিহত মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ হেফাজতে ইসলামের স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে এল ক্লাসিকোর পাশাপাশি থাকছে আজকের দিনের ফুটবল ম্যাচ মার্কিন নাগরিকদের হত্যার চূড়ান্ত ছক কষছে ইরান: গোয়েন্দা সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৪

নাশকতার মামলা থেকে খালাস: সাত বছর পর চাকুরী ফিরে পেলেন দু’শিক্ষক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

নাশকতার মামলা থেকে খালাস: সাত বছর পর চাকুরী ফিরে পেলেন দু’শিক্ষক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতার মামলা থেকে খালাস: সাত বছর পর চাকুরী ফিরে পেলেন দু’শিক্ষক

নাশকতার মামলা থেকে খালাস: সাত বছর পর চাকুরী ফিরে পেলেন দু’শিক্ষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছর পর চাকুরী ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষক। বিগত ২০১৭ সালের ২১ ফ্রেব্রুয়ারী জাতীয় শোক দিবসের আলোচনা থেকে এই দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি সাজানো নাশকতার মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এঘটনার পরদিন ২২ ফ্রেব্রুয়ারী ২০১৭ সালে ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ ওই দু’শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর-২০২৪ তারিখে খালাসের আদেশ দেয়। পরে সকল প্রক্রিয়া শেষে সোমবার ২১ অক্টোবর ২০২৪ তারিখে এই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন।

তাইফুর রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করেছি।

বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাবার পর ওই দু’শিক্ষক সোমবার চাকুরীতে যোগদান করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাশকতার মামলা থেকে খালাস: সাত বছর পর চাকুরী ফিরে পেলেন দু’শিক্ষক

আপডেট সময় : ০৬:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪