নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন আওয়ামীলীগ সরকার- খালিদ মাহমুদ
- আপডেট সময় : ১১:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে
নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন আওয়ামীলীগ সরকার- খালিদ মাহমুদ।
পথসভায় নৌপ্রতিমন্ত্রী বলেন, ১৯৭০ সালে বাংলাদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকে জিতিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি।
কিন্তু ঐ পাকিস্তানী প্রেতাত্মারা স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাঙালি জাতির স্বাধীনতা ছিনিয়ে নেয়ার জন্যে।
বাঙালি বীরের জাতি তারা কখনো মাথা নত করতে শেখেনি তাই নিপিড়ন অত্যাচার সহ্য করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে দেশের মানুষেরর দায়িত্ব তুলে দেয় আজ জননেত্রী শেখ হাসিনা’র দূরদর্শিতার কারণে ও নৌকা মার্কার প্রতি দেশের মানুষের আস্তা ও ভালোবাসাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ এখন উন্নত দেশের কাতারে জায়গায় করে নিয়েছে বাংলাদেশ বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মাসেতু তৈরী করে দেখিয়ে দিয়েছে।
আজকে নারী নীতিমালা তৈরী করেছে জননেত্রী শেখ হাসিনা, নারীদের নিয়ে অতীতে কোন সরকার ভাবেনি নারী জাগরণ সৃষ্টি করেছেন, নারীদের অধিকার ও আত্নমর্যাদা প্রতিষ্ঠা করেছেন নৌকা মার্কার সরকার জননেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাড়িয়েছে৷ আবারও ৭ই জানুয়ারী দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করে স্বাধীনতা বিরোধীদের ভোটের মাধ্যমে জবাব দিবে।
৩,জানুয়ারী (বুধবার) দিনাজপুরের বিরল উপজেলাধীন ৬ নম্বর ভারাডাঙ্গী ইউনিয়নের বেতুড়া বাজারে আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাঁগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোকসেদ আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর)।
অত্র ইউনিয়নের প্রধান সমন্বয়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলামিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এ্যাড. রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি।
৬নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা আ:লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপদেষ্টা মন্ডলির সদস্য ইদ্রিস আলী, উপজেলা মহিলা আ:লীগের সাধারণ সম্পাদিকা বিলকিস পারভীন। পথসভা সঞ্চালনায় ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকিল চন্দ্র রায়।


























