নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার ২৪ আগস্ট ২০২৬; আজ টিভিতে খেলাধুলা যা দেখবেন আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ সোমবার; ২৪ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
নাটোরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যালয়কে লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিএনপির কর্মসূচী ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলের নেতারা Varsha করেছেন। পড়ুন>>>কাউনিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল

আজ শনিবার সকাল সাড়ে সাতটায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।তবে এ সময় কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, শান্তি সমাবেশের নামে দেশব্যপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেয়ার জন্যই আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে।

সম্প্রতি সরকারের পদত্যাগসহ নানা দাবীতে রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। আমরা আশঙ্কা করছি নাটোরের কর্মসূচি পন্ড করতে আজ এ ধরনের ঘটনা ঘটাতে পারে তারা।

তবে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।

তাই তারা নিজেরাই এ বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে। আমাদের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করার প্রস্ততি নিচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, শজরে দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!