ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালুর অনুমোদন

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালুর অনুমোদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আওতায় নতুন দুটি বিভাগ চালুর আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিভাগ দুটি হলো ‘তুলনামূলক তাফসীর’ এবং ‘সিরাত আল-নাবাবিয়াহ’।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্সপেকশন ও মনিটরিং শাখা থেকে গত রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কমিটির সুপারিশ, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অবকাঠামো, সার্বিক সুযোগ-সুবিধা এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে এই অনুমোদন প্রদান করা হয়েছে। এছাড়া স্নাতকদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

পড়ুন>>সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের রাজপথে ইন্ডিয়া জোট

ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা যাবে। স্নাতক পর্যায়ের প্রতিটি বিভাগে প্রতি বছর সর্বোচ্চ ৪০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে। তবে বর্তমানে বিভাগ দুটির শিক্ষাকার্যক্রম পরিচালনার জন্য কোনো শিক্ষক, কর্মকর্তা কিংবা কর্মচারীর পদ বরাদ্দ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাহিদা অনুযায়ী পরবর্তীতে পর্যায়ক্রমে পদ সৃষ্টির বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে গত বছরের ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ১৩০তম একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগ দুটি চালুর প্রস্তাব গৃহীত হয় এবং ৩১ মে সিন্ডিকেট সভায় তা চূড়ান্ত করা হয়। তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়েছিল। তবে ইউজিসির অনুমোদনের সময়সীমা অনুযায়ী, এখন ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হলো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালুর অনুমোদন

আপডেট সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬