ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯তম বিসিএস: নতুন করে আরও ৪০ জনের নিয়োগ সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৯তম (বিশেষ) বিসিএসের শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের মধ্যে বাদ পড়া আরও ৪০ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। এর আগে গত ২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, পিএসসির সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্য থেকে ৪৬ জনের নিয়োগ প্রক্রিয়া সোমবারের মধ্যেই সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ৪০ জনের নিয়োগ নিশ্চিত করা হলো। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তথ্য অনুযায়ী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ৪৯তম বিশেষ বিসিএসের জন্য ৬৬৮ জনকে সুপারিশ করার কথা গণমাধ্যমে প্রচার হলেও প্রকৃত সংখ্যা ছিল ৬৬৫ জন। মূলত তিনজন প্রার্থী চূড়ান্ত পর্যায়ে প্রয়োজনীয় মূল বা সাময়িক সনদ জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের বিষয়টি বিবেচিত হয়নি। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় আটজন প্রার্থী অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে মোট ৬৫৭ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া বিবেচনায় নেওয়া হয়। এর আগে ৬১১ জনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, এখন নতুন ৪০ জনসহ মোট ৬৫১ জনের নিয়োগ সম্পন্ন হলো। অবশিষ্ট প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সনদ দিয়ে আবেদন করা গেলেও চূড়ান্ত পর্যায়ে মূল বা সাময়িক সনদ জমা দিতে হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪৯তম বিসিএস: নতুন করে আরও ৪০ জনের নিয়োগ সম্পন্ন

আপডেট সময় : ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬