ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো নিয়মিত প্রক্রিয়া জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: অভিযোগ মানসিংহের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার প্রাপ্তিতে মেসিকে বার্সেলোনার অভিনন্দন নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত: রিজভী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য: যুবক কারাগারে মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি

নওগাঁ-৪ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৫৮৪২ বার পড়া হয়েছে

নওগাঁ-৪ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ-৪ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিবকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ তত্রততত্ত্বত্রত্রত্র(শোকজ) দেওয়া হয়েছে। ত্রবৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এই নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

পড়ুন>>ফেনীতে ইংরেজি নববর্ষ উদযাপনে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, মো. আব্দুর রাকিব নওগাঁ-৪ আসনে জামায়াতের প্রার্থী। নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে আসা অভিযোগ অনুযায়ী সম্প্রতি একটি খেলার অনুষ্ঠানে জনসম্মুখে ভোটারদের উদ্বুদ্ধ করতে তিনি প্রকাশ্যে টাকা প্রদান করেন। একই সাথে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য প্রদান করেন।

সেই বক্তব্যের ভিডিও জামায়াতের একজন কর্মীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করিয়েছেন মো. আব্দুর রাকিব। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪ ও বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মো. আব্দুর রাকিবের কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়, ‘নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (মো. আব্দুর রাকিব) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেনো প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেনো বিচারকার্য সম্পন্ন করা হবে না- সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।’

এ বিষয়ে নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিব বলেন, ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কোনো শোকজের নোটিশ এখনো হাতে পাইনি। খেলার অনুষ্ঠানে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান এবং ওই সময়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার কোন ঘটনা মনে পড়ছে না। শোকজের নোটিশ হাতে পেলে আমি আদালতে হাজির হয়ে আমার ব্যাখ্যা দেবো।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ-৪ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬