ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে কেন ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা? মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের আত্মিক শান্তি ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাস স্থগিত ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

নওগাঁয় বিএনপির শোক র‍্যালি ও সমাবেশ

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ২৯২ বার পড়া হয়েছে

নওগাঁয় বিএনপির শোক র‍্যালি ও সমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপির পাঁচ নেতা-কর্মী স্মরণে নওগাঁয় শোক র‍্যালি ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষও বিএনপির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে রাস্তায় নামছে। আরও রক্ত দিয়ে হলেও সরকার পতনে প্রস্তুত আছে বিএনপি।
কর্মসূচি উপলক্ষে আজ সকাল থেকে নওগাঁ জেলা শহরের নওজোয়ান মাঠে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুপুর ১২ টার দিকে নওজোয়ান মাঠ থেকে শোক র‍্যালি বের করেন। র‍্যালিটি নওজোয়ান মাঠ থেকে শহরের মুক্তির মোড় হয়ে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, মামুনুর রহমান, শেখ রেজাউল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিবুল্লাহ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দোহা, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতা-কর্মীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। গণতন্ত্র উদ্ধারের জন্য আরও রক্ত দিতে নপ্রস্তুত আছে তাঁরা। অচিরেই গণজোয়ার সৃষ্টি হবে। প্রতিরোধের উত্তাল তরঙ্গে সরকারের পতন ঘটবে।
আবু বক্কর সিদ্দিক বলেন, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতা-কর্মীরা সর্বোচ্চ ত্যাগ শিকার করতে প্রস্তুত আছে। অত্যাচার-নির্যাতন সইতে সইতে জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, এখন প্রতিরোধের সময়। অচিরেই প্রতিরোধের উত্তাল তরঙ্গ রাজপথে দানা বাধবে। জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। যে কোনো মূহুর্তে দেশে গণজোয়ার সৃষ্টি হবে। সেই গণজোয়ারে এই স্বেরাচার সরকারের পতন ঘটবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় বিএনপির শোক র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২