নওগাঁয় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩৬০৫ বার পড়া হয়েছে
নওগাঁয় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নওগাঁয় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ ই নভেম্বর সকাল ১০:৩০ মিনিটে সদরের ফতেপুর(১ম) উচ্চ বিদ্যালয় এর মাঠে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন ফতেপুর(১ম) উচ্চ বিদ্যালয় সভাপতি ও নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) নূর-ই- আলম মিঠু। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ফতেপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম।
পড়ুন>> দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক হিমাদ্রী শেখর সরকার, এসএমসির সদস্য নজরুল ইসলাম, সাবেক সভাপতি চাঁন মুন চাঁন, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, শিক্ষা অনুরাগী মোঃ শহিদুজ্জামান সাইদ,আবুল কালাম,ওবাইদুর রহমান, শহিদুল ইসলামসহ প্রমুখ।
নূর-ই- আলম মিঠু বলেন, ইভটিচিং এর কারনে অনেক কন্যা শিশুরা স্কুলে আসা বন্ধ করে দিচ্ছে এটা যেন না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার মান সুন্দর রাখবেন কেউ যেন স্কুলে এসে গল্প না করি, আপনারা শিক্ষার্থীদের প্রতি নজর দেবেন ক্লাসে মনোযোগী হবেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি যত্ন নিবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























