নওগাঁয় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

নওগাঁয় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
নওগাঁয় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ

নওগাঁয় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ

নওগাঁ সদর উপজেলার ইউনিয়ন সমূহের গ্রাম পুলিশ সদস্যদের জন্য ৩০দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে কোর্সটি বাস্তবায়ন করছে সদর উপজেলা প্রশাসন।

রবিবার ২১ এপ্রিল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

অনুষ্ঠানের শুরুতেই প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উপপরিচালক খন্দকার মো: মাহবুবুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল রানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মু: জাবেদ ইকবাল, কীর্ত্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক।

এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগন, সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৪০জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন।

গ্রাম পুলিশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) গাজিউর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে নিবিড়ভাবে জড়িত গ্রাম পুলিশ। অনেক সময়, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগীতা করেন তারা।

কারণ গ্রামে এমন কিছু অপরাধী লুকিয়ে থাকে, যেটা সহজে আমাদের নজরে পড়ে না। সেক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যরা বিশেষ ভূমিকা রাখে। কারণ গ্রামের প্রতিটি বাড়ি তাদের চেনা থাকে। তবে তাদেরকে দক্ষ ও আধুনিক করার জন্য বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই একটি অংশ আজকের এই মাসব্যাপী প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শেখা যায়।

এসময় প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান।

মাদকের বিস্তার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশদের সজাগ থাকতে হবে। কারণ একটি গ্রামে কে মাদক বিক্রি এবং সেবন করে এটা গ্রাম পুলিশের জানা খুবই সহজ। এজন্য সবার আগে মাদকের বিস্তার রোধে গ্রাম পুলিশদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

গ্রাম পুলিশদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!