ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক যুবক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক যুবক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক যুবক গ্রেফতার

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক যুবক গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক যুবকে গ্রেফতার করা হয়েছে।

ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ মো. কিবরিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পড়ুন>>ভূরুঙ্গামারীতে ইরি-বোরো চাষে লগ্নিকৃত খরচ তুলতে পারছেনা বর্গাচাষিরা

এই গ্রেফতারের মাধ্যমে ধামইরহাট সীমান্তে ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ প্রথম একজন চোরাকারবারিকে গ্রেফতার করল পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ (বিজিবি)।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি, পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি।

গ্রেফতারকৃত এই যুবক উপজেলার চকশব্দল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার চিহ্নিত চোরাকারবারি। তার বিরুদ্ধে থানায় মাদক পাচারের মামলা রয়েছে বলে জানা গেছে।

 

১৪ বিজিবি জানায়, সীমান্তবর্তী ২৬৭ নম্বর পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার চকিলাম এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এক অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঐ যুবক মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে ওই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ওই যুবকের শরীর তল্লাশি করে বাম পায়ের হাঁটুর নিচে অভিনব কায়দায় ২৪ ক্যারেটের ৬৯৯.৪৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার এ্যংক্লেট দিয়ে ফিটিং করা অবস্থায় পাওয়া যায়।

যার আনুমানিক মূল্য ৫৩ লক্ষ ১৩ হাজার ২৩১ টাকা। গ্রেফতার ওই যুবককে মামলা দায়েরের মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তরসহ আটককৃত স্বর্ণের বার গুলো নওগাঁ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী বলেন, গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই প্রথম ধামইরহাট সীমান্তে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ চোরাকারবারীকে গ্রেফতার করলো পত্নীতলা ব্যাটেলিয়ান-১৪ (বিজিবি)।

 

Please Share This Post in Your Social Media

2 responses to “ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক যুবক গ্রেফতার”

  1. […] বিচারের দাবীতে আ’লীগের বিক্ষোভ ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের ব… আদিতমারীর ৫ গ্রামের মানুষের […]

  2. […] বিচারের দাবীতে আ’লীগের বিক্ষোভ ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের ব… আদিতমারীর ৫ গ্রামের মানুষের […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!