ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ৩৩ মাস কারাভোগের পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৩ জন নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা গ্রেফতার ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কৌশলী হওয়ার সময় কি এখনই? দুদক পুনর্গঠনে এনসিপিকে টার্গেট করছে সরকার: নাহিদ ইসলাম বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার

দৌলতপুর সীমান্তে প্রায় দেড় কেজি স্বর্ণসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

দেড় কেজি স্বর্ণসহ আটককৃত শ্রী রপন মন্ডল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুর সীমান্তে প্রায় দেড় কেজি স্বর্ণসহ আটক ১

দৌলতপুর সীমান্তে প্রায় দেড় কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ একজন আটক।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ একজন আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারত সীমান্ত লাগোয়া খারিজাথাক এলাকা থেকে সোনার ওই বারসহ শ্রী রপন মন্ডল (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। আটক শ্রী রপন মন্ডল মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজার মুল্য প্রায় ১ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পড়ুন>>কাউনিয়ায় বের হল ২৫ বছর আগে দাফন করা মুয়াজ্জিনের লাশ

বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে, শুণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে বিজিবির নায়েক মোঃ শাহজালাল এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চোরাকারবারী শ্রী রপন মন্ডলের নিকট হতে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন আনুমানিক ১ কেজি ৩৪০ গ্রাম। এই ঘটনার সাথে জড়িত খারিজাথাক এলাকার মুজা সরকারের ছেলে নুর আলম সরকার (৩৫) নামে আরেকজন পালিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। আটককৃত

শ্রী রপন মন্ডলকে দৌলতপুর থানায় হস্তান্তরসহ উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুর সীমান্তে প্রায় দেড় কেজি স্বর্ণসহ আটক ১

আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫