কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চল বন্যার পানিতে প্লাবিত চিলমারী ইউনিয়নের কয়েকটি ক্ষতিগ্রস্থ এলাকায় অতি বন্যার কারণে পানি বন্দি কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
শনিবার দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব আব্দুল হাই সিদ্দিকী বন্যায় ক্ষতিগ্রস্ত চিলমারী ইউনিয়ন এর বিভিন্ন যায়গায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল,শুকনো খাবার চিড়া, মুড়ি, চিনি ও ওষুধ সামগ্রী বিতরণ করেন ।
অতি বন্যার কারণে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা মানিকের চর, রহিম সিকদারের ঘাট,বাজুমারা চর ও উদয়নগর চরে বানভাসী ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরণে সময় বিভিন্ন যায়গায় নারী, পুরুষ ও শিশু কিশোরদের ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে ত্রাণ সামগ্রী পাবার আশায় ছুটে আসার দৃশ্য বলে দেয় তারা কতটা মানবেতর জীবন-যাপন করছে।
সাহায্য প্রার্থীর চেয়ে সরবরাহকৃত ত্রান সামগ্রী অপ্রতুল হওয়ায় অনেককে নিরাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। ত্রান বিতরণ কালে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , ওয়ার্ড মেম্বার শহিদুল, ইসলাম, মেহের সিকদার, রহিম সিকদার ও মহিলা মেম্বার,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন, ১০ মেঃটন চাউল ও শুকনো খাবার চিড়া মুড়ি চিনি ও ওষধ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আগামী কাল এই ইউনিয়নের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে একই ধরনের ত্রান সামগ্রী বিতরণ করা হবে।
তিনি আরো জানান, বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।
ক্ষতিগ্রস্থ ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, বানভাসী মানুষদের নিকট সঠিক ভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা দরকার।
বন্যার্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন , আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন আমরা সরকারের পক্ষ থেকে সাহায্য করতে প্রস্তুত।
এছাড়া বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
Leave a Reply