ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম জরিনা বেগম (৪০)।তিনি একই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

পড়ুন>>নাগেশ্বরীতে অবসর প্রাপ্ত সাবরেজিষ্টারকে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মৃত জরিনা বেগমের প্রতিবেশি আরিফুল ইসলাম শুক্রবার রাতে একটি নতুন অটো রিকশা কিনে নিয়ে আসে। রাতেই বৈদ‍্যুতিক লাইনে অটো রিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন।

শনিবার ভোরে সেই অটো রিকশা দেখতে যান জরিনা বেগম। অটো রিকশাতে হাত দিতেই তিনি বিদ‍্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ইউডি মামলা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

আপডেট সময় : ১০:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫