দৌলতপুরে মাদকদ্রব্যের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সোর্স গুলিবিদ্ধ: আটক -১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে মাদকদ্রব্যের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সোর্স গুলিবিদ্ধ: আটক -১ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :

দৌলতপুরে মাদকদ্রব্যের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সোর্স গুলিবিদ্ধ: আটক -১

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
দৌলতপুরে মাদকদ্রব্যের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সোর্স গুলিবিদ্ধ: আটক -১
আটককৃত নুরুজ্জামান

 

 

দৌলতপুরে মাদকদ্রব্যের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সোর্স গুলিবিদ্ধ: আটক -১

 

দৌলতপুরে মাদকদ্রব্যের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সোর্স গুলিবিদ্ধ: আটক -১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় আব্দুল হামীদ (৪০) নামে এক সোর্স গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নুরুজ্জামান নামে এক মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

 

 

পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয়সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে ফিলিপনগর দারোগার মোড় এলাকার কফিলের ছেলে মাদক কারবারী ও সন্ত্রাসী নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়।

পড়ুন>>বিরলে প্রেমের টানে সুদুর চীন থেকে এসেছে প্রেমিক যুবক: চলছে বিয়ের প্রস্তুতি

 

 

 

এ সময় ঘটনাস্থলে নুরুজ্জামান, ফিলিপনগর গ্রামের হাফিজুর সর্দারের ছেলে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী রাখি সর্দার ও তার সহযোগী বৈরাগীরচর গ্রামের ভাঙন সর্দারের ছেলে সন্ত্রাসী মিঠু লাল সর্দার অবস্থান করছিলেন। অভিযানের বিষয়টি বুঝতে পেরে সন্ত্রাসীরা তাদের নিকট থাকা অস্ত্র দিয়ে অভিযান পরিচালনাকারীদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করেন।

 

 

এতে আব্দুল হামীদ নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স গুলিবিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসী রাখি ও মিঠু পালিয়ে গেলেও নুরুজ্জামানকে আটক করে অভিযান পরিচালনাকারীরা। তার নিকট থেকে ৫০পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা অক্ষত থাকলেও আব্দুল হামিদ নামে তাদের এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পড়ুন>>সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!