বিরলে প্রেমের টানে সুদুর চীন থেকে এসেছে প্রেমিক যুবক: চলছে বিয়ের প্রস্তুতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে প্রেমের টানে সুদুর চীন থেকে এসেছে প্রেমিক যুবক: চলছে বিয়ের প্রস্তুতি : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিরলে প্রেমের টানে সুদুর চীন থেকে এসেছে প্রেমিক যুবক: চলছে বিয়ের প্রস্তুতি

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ইয়ং সং সং ও সুরভী আক্তার

 

 

 

বিরলে প্রেমের টানে সুদুর চীন থেকে এসেছে প্রেমিক যুবক: চলছে বিয়ের প্রস্তুতি

 

 

বিরলে প্রেমের টানে সুদুর চীন থেকে এসেছে প্রেমিক যুবক: চলছে বিয়ের প্রস্তুতি।
দিনাজপুরের বিরলে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬)।

 

 

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামে। খবরটি ছড়িয়ে পড়ার পর প্রেমিক চীনা যুবক কে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় জমেছে ।

 

 

জানা গেছে, প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬) পেশায় একজন ইঞ্জিনিয়ার (নির্মাণ)। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। প্রায় ১ বছর আগে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী প্রেমিকা সুরভী আক্তার (১৯) এর সাথে পরিচয় হয়। সুরভী আক্তার বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেন বাবু ও সাথী আক্তারের মেয়ে।

পড়ুন>> সোনাহাট ডিগ্রি কলেজে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

 

সুরভী আক্তার ও চীনা যুবক ইয়ং সং সং জানায়, তাদের দু’জনের পরিচয় হবার পর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ গড়ে উঠে। এক পর্যায় প্রেমিক যুবক ইয়ং সং সং প্রেমিকা সুরভী আক্তারের টানে গত ৪ আগস্ট সুদুর চীন থেকে বাংলাদেশে ছুটে আসে। ১০ আগস্ট রোববার সন্ধ্যায় প্রেমিকা সুরভী আক্তারের বাড়িতে পৌছায় সে।

 

 

সুরভীর পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান, চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সুরভীর সাথে তার বিয়ে দেয়া হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!