সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 
সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  

 

 

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

 

 

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ডোমার বাজারস্ত বাটার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ডোমার প্রেসক্লাব এবং রিপোটার্স ক্লাবের আয়োজনে উক্ত কর্মসূচিতে উপজেলাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন>>নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন কারা আসবে নেতৃত্বে?

 

ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা উপজেলার বিভিন্ন সংবাদকর্মীরা বক্তব্য প্রদান করেন।

 

 

ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তাই অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

 

 

মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ  বলেন, “বর্তমানে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। আমরা সঠিক তথ্য প্রকাশ করলে জীবনের ঝুঁকি নিতে হয়, আবার তা না করলে হয়ে যাই খারাপ সাংবাদিক। এখনকার পরিস্থিতি তাই শেখাচ্ছে।”

 

 

 

নীলফামারী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসীন মো. সিথুন বলেন, “যে কোনো ঘটনার তথ্য পুলিশের আগে সাংবাদিকরা জানে। পুলিশের কাছে মন্তব্য চাইতে গেলে অনেক সময় তারা বলেন, ‘আমরা এখনো জানি না, খোঁজ নিয়ে জানাচ্ছি’। তিনি আরও বলেন, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ করা না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।

পড়ন>>ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

 

 

সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল বলেন, “ইতিপূর্বে বিভিন্ন সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে আজকে পূর্ণরায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। তাই সাংবাদিক সুরক্ষা আইন ও নিরাপত্তা বিধান বাস্তবায়নে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহবান জানান ”

 

 

এ সময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন রায়, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, শিশু সাংবাদিক মাহমুদ হাসান, ডোমার রিপোর্টাস ইউনিটির সভাপতি জুলফিকার আলি ভুট্টা, যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি প্রমুখ।

 

 

 

এসময় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মোহাম্মদ মিলন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি গোলাম আইয়ুব কুদ্দুস।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!