দেড় মাস ধরে বন্ধ বারঘরিয়ার ভ্রাম্যমাণ বাজার: পথে বসেছে ৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেড় মাস ধরে বন্ধ বারঘরিয়ার ভ্রাম্যমাণ বাজার: পথে বসেছে ৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

দেড় মাস ধরে বন্ধ বারঘরিয়ার ভ্রাম্যমাণ বাজার: পথে বসেছে ৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
দেড় মাস ধরে বন্ধ বারঘরিয়ার ভ্রাম্যমাণ বাজার: পথে বসেছে ৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

দেড় মাস ধরে বন্ধ বারঘরিয়ার ভ্রাম্যমাণ বাজার: পথে বসেছে ৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

 

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নিচে ইদুল ফিতরের পরদিন গত ২৩ এপ্রিল সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে নিহত হয় এক কিশোর।

এরপর থেকেই সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনর্দন পার্কের আশেপাশের ভ্রাম্যমাণ বাজার বন্ধ করে প্রশাসন। এই হত্যাকান্ডের পর ডের মাস ধরে বন্ধ রয়েছে দৃষ্টিনন্দন পার্কের আশেপাশের ভ্রাম্যমাণ বাজার।

প্রশাসনের এমন উদ্যোগের ফলে পথে বসেছে সেখানে থাকা প্রায় ৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ী। এই ভ্রাম্যমাণ বাজারে থাকা দোকানপাট মালিকরা বাজার উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে সদর উপজেলার বারোঘরিয়া ব্রীজ চত্বরে ক্ষুদ্র ও অসহায় ভ্রাম্যমান ব্যবসায়ীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,সেতুর পূর্ব প্রান্তে অনাকাঙ্খিত হত্যাকান্ড সংঘঠিত হয়। কিন্তু এই ঘটনার সূত্র ধরে সেতুর উভয় পাশে ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। এর ফলে বাজারের ৭০ জনের অধিক ক্ষুদ্র ব্যবসায়ীরা অসহায় ও নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও বলেন, জীবিকা নির্বাহের স্বাভাবিক প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়ে আমরা অসহায় ও নিরুপায় দিনযাপনের দিকে ধাবিত হচ্ছি। দৈনিক সবজি বাজারসহ বর্তমানে আমের মৌসুমকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে তারা বর্তমানে চোখে অন্ধকার দেখছে।

তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের বারঘরিয়া বাজারে স্বাভাবিকভাবে ব্যবসা করার সুযোগ করে দিলে আমরা আর্থিক ও মানসিক ভাবে উপকৃত হয়ে আমাদের জীবিকা নির্বাহ করে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।

ভ্রাম্যমাণ বাজারের ইজারাদার সাদ্দাম হোসেন বলেন,আমি চলতি বছরের গত ১৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হতে নগদ পাঁচ লাখ টাকা দিয়ে এক বছরের জন্য ইজারা নিয়েছি।

কিন্তু গত দেড় মাস যাবত ক্ষুদ্র ব্যবসায়ীরা এই বাজারে বসতে না পারার কারনে কোন খাজনা পাচ্ছি না। এতে আমি কিস্তি তুলে বিপাকে পড়ে গেছি দিনরাত কিস্তির মাষ্টার বাড়িতে হানা ফোনের পর ফোন বহু যন্ত্রণায় জীবন যাপন করছি তাই বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট বিষয়টি দ্রুত সমাধান করে ব্যবসা করে বাঁচতে দিন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রওশন আলী জানান, এবিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সীধান্ত নেয়া হবে। তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েই সীধান্ত নেয়া হবে দ্রুত।

উল্লেখ্য,গত ২৩ এপ্রিল দুই কিশোর গ্যাংয়ের মারামারির সময় ছুরিকাঘাতে নিহত হয় নবম শ্রেণির এক ছাত্র। নিহত কিশোর ফুলকুড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও জেলা শহরের মসজিদপাড়া মহল্লার মনিরুল ইসলামের ছেলে মো.ফাহাদ (১৬)।

এই ঘটনাটাকে কেন্দ্র করে আজ পথে বসেছে ১০০ উপর ওই জায়গার ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!