ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মিনতি আহবায়ক – ইলা সদস্য সচিব করে তাড়াশে জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ ২ জন গ্রেফতার ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

সাপাহারে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

সাপাহারে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সাপাহারে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সাপাহারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও, যুবলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কর্তনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

বিকাল ৩ টায় সিএনবি ডাকবাংলো হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি বকুল হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল ফারুক বাবু।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, সহ-সভাপতি সাজেদুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক ফজলে রাব্বি ফজলু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি নইমুদ্দিন, সদস্য আবু এরফান, পাতাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩