দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার লক্ষ্যে সেভ দ্য রোড-এর দিনব্যাপী লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে
দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার লক্ষে সচেতনতা এবং ভাড়া বৃদ্ধিরোধের দাবিতে দিনব্যাপী লিফলেট বিতরণ ও শান্তি সড়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে বক্তারা বলেন, আন্ত বিমান সেবায় ভাড়া বৃদ্ধি বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর মনিটরিং টিম গঠন করতে হবে।
সার্ক ফোয়ারায় অনুষ্ঠিত সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে-ট্রেনে বা বাসে চড়বেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।
মহাসচিব শান্তা ফারজানা বলেন, প্রায় ২ কোটি মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে প্রায় ৫ কোটি টাকা আয় করে আমাদের বাস, লঞ্চ, ট্রেন, বিমানসহ বিভিন্ন বাহনের মালিক-কর্তৃপক্ষ।
বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলকে ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত করতে আন্তরিকভাবে ভূমিকা রাখতে হবে। যাতে করে এই ঈদে একজন নাগরিকের ঈদ যাত্রা. শবযাত্রায় পরিণত না হয়।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, দেশের মালিক-চালক ও শ্রমিকদের যেমন নাগরিকদের ঈদযাত্রা দুর্ঘটনা মুক্ত রাখতে গতিসীমা নিশ্চিত করাসহ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া উচিৎ, তেমন যাত্রীদেরও উচিৎ অতিরিক্ত যাত্রী হয়ে কোন বাহনে না ওঠা।
(শান্তা ফারজানা)
মহাসচিব, সেভ দ্য রোড
২০৫ বিজয় নগর(দ্বিতীয় তলা)
শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা-১০০০
০১৭৯১৪০৭০৪৭, ০১৭৯৫৫৬৮১৩৭
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























