ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার উৎসবে নাজিফা তুষির প্রথম আন্তর্জাতিক পুরস্কার কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর বিডিরেন ট্রাস্টে সিইও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল

কানাডার উৎসবে নাজিফা তুষির প্রথম আন্তর্জাতিক পুরস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডায় আয়োজিত মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তিনটি পুরস্কার অর্জন করেছে মেজবাউর রহমান পরিচালিত সিনেমা ‘রইদ’। উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি, যা তাঁর অভিনয় জীবনের প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার। এছাড়াও সেরা চিত্রগ্রহণের জন্য জোয়াহের মুসাভভির এবং সেরা সংগীত পরিচালনার জন্য রাশীদ শরীফ শোয়েব পুরস্কার জিতেছেন। এর আগে ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও ছবিটি এশিয়ার সেরা ছবি হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড অর্জন করেছিল। এই অভিনেত্রী বলেন, ‘আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। সিনেমাটি মুক্তির পরেই অভিনেত্রী নাজিফা তুষিকে নিয়ে অনেক কথা হচ্ছিল।

‘রইদ’ সিনেমায় ‘সাধুর বউ’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন নাজিফা তুষি। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পুরস্কারের আশায় তিনি কখনো কাজ করেন না, বরং কাজটিই তাঁর কাছে মুখ্য। তবে নিজের চরিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত এবং এটি তাঁর দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, কাজের এই সুন্দর সময় যেন দীর্ঘস্থায়ী হয়। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই।

সিনেমার পরিচালক মেজবাউর রহমান জানান, আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য মেধাবী ও শক্তিশালী সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘রইদ’ এই স্বীকৃতি অর্জন করেছে। সিনেমা মুক্তির পর থেকেই তুষির অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা ছিল। সেই অভিনয়ের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তিনি উচ্ছ্বসিত। এছাড়া সিনেমার চিত্রগ্রহণ ও সংগীতের সাফল্যকেও তিনি দলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে উৎসবটি গতকাল শেষ হয়েছে। ১২তম এই আসরে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে নেপালের চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’, যা কান চলচ্চিত্র উৎসবেও জুরি পুরস্কার পেয়েছিল। অ্যাডাম-ইভের আদিম প্রেমের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘রইদ’ মুক্তির আগে থেকেই পোস্টার ও লুকের জন্য বেশ আলোচনায় ছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কানাডার উৎসবে নাজিফা তুষির প্রথম আন্তর্জাতিক পুরস্কার

আপডেট সময় : ০৮:০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬