দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বৃষ্টির কারণে সিরিজের প্রথম দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর, শনিবার (১২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটি ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বল হাতে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। দলীয় ৮৯ রানের মধ্যেই স্বাগতিকদের ৬টি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। মুশফিক হাসানের হাত ধরে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর আলিস আল ইসলাম জুবাইর হামজাকে সাজঘরে ফেরান। মারকিউস অ্যাকারম্যান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রিশাদ হোসেনের ঘূর্ণিতে তাকে থামতে হয়। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। অ্যাকারম্যান ৫৪ রান এবং ইমরান মানেক ৪৩ রান করেন।
পড়ুন>>নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, যিনি ১০ ওভারে ৪৫ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। আলিস আল ইসলাম ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন, সাইফ হাসান ও মুশফিক হাসান প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ দুর্দান্ত শুরু করেন। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান। সাইফ ৫৩ বলে ৬১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হলেও জয়ের ভিত তৈরি হয়ে যায়। এরপর পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ এবং নুরুল হাসান সোহান ২২ বলে ১৬ রান করেন।
পড়ুন>>দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি
একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান নাঈম শেখ। তিনি ফিফটি পূর্ণ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ১৭০ রানের মাথায় নাঈম যখন বিদায় নেন, তখন তার নামের পাশে ৭৭ বলে ৬০ রান। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও ৩৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















