ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

তাড়াশে মসজিদের পুকুর থেকে ওলামালীগ নেতার মাছ ধরে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

তাড়াশে মসজিদের পুকুর থেকে ওলামালীগ নেতার মাছ ধরে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে মসজিদের পুকুর থেকে ওলামালীগ নেতার মাছ ধরে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের তাড়াশে মিথ্যা মানববন্ধন ও জোরপূর্বক মসজিদের পুকুরের মাছ ধরে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সংবাদ সম্মেলন করেন উপজেলা দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়ার জন সাধারণের পক্ষে জহুরুল ইসলাম মাষ্টার।

বৃহস্পতিবার তাড়াশ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জহুরুল ইসলাম মাষ্টার বলেন, গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামে মসজিদ সংলগ্ন আগপুকুর এলাকায় আমাদের জড়িয়ে এক মিথ্যা মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।

আগে পুকুরটি উপজেলা মৎস্য অফিস থেকে সুফল ভোগীদের নামে লীজ নিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হয়। কিন্তু ওই গ্রামের ওলামালীগের সদস্য আব্দুর রাজ্জাক ও আ’লীগ সমর্থিত আব্দুল আজিজ গংয়ের লোকজন সুফল ভোগীদের মাছ চাষ করতে না দিয়ে জোরপূর্বক ওই পুকুর থেকে মাছ ধরে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। ওই মসজিদের মোয়াজ্জিন নূরুল ইসলামকে মসজিদ থেকে বের করে দেয়া হয়।

মসজিদের বৈধ কমিটি থাকা সত্বেও তারা অমান্য করে মসজিদের সম্পদ ক্ষতি করছেন। উক্ত মসজিদে আমাদের নামাজ পড়তে যেতে বাঁধা দেয়া হচ্ছে। এরই জের ধরে কয়েক দিন আগে রাজ্জাক ও আজিজ গং আমাদের পরিবারের উপর হামলা করে আমার বৃদ্ধ বাবা ফজলার রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করে।

প্রভাবশালী হওয়ায় আজিজ ও রাজ্জাক গংয়ের লোকজন অবৈধ ভাবে আমাদের সমাজচ্যুত করে রেখেছেন। পাশাপাশি আমাদের ব্যক্তি মালিকানাধিন পুকুরও বেদখল দিয়ে রেখেছেন। আমরা অন্যায়ের প্রতিকারের জন্য আইনের আশ্রয় নিলেও তার নানা ভাবে হুমকী-ধামকী দিচ্ছেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোয়াজিন নূরুল ইসলাম, ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সভাপতি আরিফুল ইসলাম, মসজিদের প্রতিষ্ঠাতা সাবান আলী, জুয়েল রানা প্রমূখ।

সংবাদ সম্মেলনে মসজিদের উন্নয়নে আগপুকুরটি অবৈধ দখল মুক্ত, মসজিদের বৈধ কমিটি পুনঃবহাল এবং সমাজচ্যুত সমস্যার সমাধানে প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবী করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে মসজিদের পুকুর থেকে ওলামালীগ নেতার মাছ ধরে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪