তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

 

 

 

তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

 

 

সিরাজগঞ্জের তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বগুড়ার আয়োজনে ও সোনালী ব্যাংক তাড়াশ শাখার সহযোগীতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

 

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্চিত কুমার বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

 

 

সোনালী ব্যাংক তাড়াশ শাখার ব্যবস্থাপক শাহীন রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের রিসোর্স র্পার্সোন, বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার, বিশেষ অতিথি, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সমন্বয়কারী, বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক হাসিবুর হাসান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।

পড়ুন>>যমুনা রেলসেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

 

কর্মশালায় বক্তাগণ এক হাজার ও পাঁচশত টাকাসহ সকল নোট চেনার সু² থেকে সু²তর উপায় ব্যাখা করেন। জালনোট সনাক্ত করণের সকল কলা কৌশালও তুলে ধরেণ্। জাল টাকা দেশের অর্থনীতিকে ব্যাপক ভাবে ক্ষতি সাধন করে, সে সম্পর্কেও উপস্থিত অংশীজনদের ধারণা দেন। এ সময় বংলাদেশ ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত অংশীজনদের নানা প্রশ্নের উত্তর দেন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জালনোট সম্পর্কে সকলকে সজাক থাকার আহবান জানান। আসল নোট চেনার উপায় গুলো স্মরণ রাখতে অনুরোধ করেন। সেই সাথে তিনি জালনোট বহনকারীর শাস্তি সম্পর্কে সকলকে সচেতন করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!