ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ডোমার বিএডিসি উৎপাদন খামারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

ডোমার বিএডিসি উৎপাদন খামারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী জেলার ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নে অবস্থিত ভিত্তি বীজ আলু উৎপাদন খামার (বিএডিসি) এই খামারে চলতি মৌসুমে আলু উৎপাদনের পাশাপাশি প্রায় বিশ একর জমিতে গমের চাষ করা হয়েছে।

বর্তমানে গাছে যে ফলন ধরেছে তাতে করে চলতি মৌসুমে গমেরও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিএডিসি কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে বিগত বছর গুলোর তুলনায় বর্তমানে এই খামারে যেভাবে গমের ফলন হয়েছে তাতে করে গত বছরের চেয়ে দ্বিগুণ ফলনের সম্ভাবনার আশা করছেন খামার কতৃপক্ষ।

উল্লেখ্য যে বর্তমানে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে যে গম বীজটি রোপণ করা হয়েছে সেটি দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিউট নশিপুর এর উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত wmri গম-২।

এই বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা চব্বিশ মেট্রিকটন থাকলেও তা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ভিত্তি বীজ আলু উৎপাদন খামার কতৃপক্ষ।

গম বীজ রোপণের বিষয়ে কথা হয় ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞার সাথে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় গম গবেষণা ইনিস্টিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল গমের এই জাতটি আমাদের দেশের আবহাওয়া সহিঞ্চু।

স্বল্প ব্যয়ে অধিক পরিমাণে ফলণ হওয়ায় wmri গম-২ সারা দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমার বিএডিসি উৎপাদন খামারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩