ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষকের অবৈধভাবে প্রতিষ্ঠানের গাছ কর্তনের অভিযোগ
- আপডেট সময় : ০৮:১৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষকের অবৈধভাবে প্রতিষ্ঠানের গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, নীলফামারীর ডোমার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে অবস্থিত বালিকা বিদ্যা নিকেতন স্কুল। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা কাল থেকে বেড়ে উঠা প্রাচীনতম একটি অর্জুন গাছ। যা কালের স্বাক্ষী হয়ে রয়েছে। এই গাছটি সরকারি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সদ্য নিয়োগপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে অর্জুন গাছটি কেটে ফেলের অভিযোগ উঠেছে। অর্জুন গাছটির আনুমানিক বাজার মূল্য ৩ থেকে ৪ লক্ষ টাকা।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) আনুমানিক দুপুর ৩টায় লোকচক্ষুর আড়ালে গাছটি কেটে ফেলেন বিদ্যালয়ের ওই বিদ্যালয়ের সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ের মুল গেট লাগিয়ে দিয়ে রাত আনুমানিক সাড়ে আটটা পর্যন্ত গাছ কাটতে দেখা যায়।
এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস ছালাম বলেন, আমি একজন অভিভাবকের মাধ্যমে সংবাদ পেয়ে মাগরিবের পড়ে বিদ্যালয়ে যাই। দেখি সত্যি সত্যি প্রধান শিক্ষক ওমর ফারুকের উপস্থিতিতে প্রাচীনতম অর্জুন গাছটি কেটে ফেলেছে।
গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক ওমর ফারুকের কাছে প্রশ্ন করলে তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতি আমাকে অনুমতি দিয়েছে। তাই আমি গাছ কাটার জন্য লোক লাগিয়েছি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে কোন মিটিং বা রেজুলেশন করা হয়নি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। গাছ কাটার বিষয়ে আমার কাছে কোন রকম লিখিত বা মৌখিক ভাবে কোন কিছু বলেনি।

তিনি আরও বলেন কোন বিদ্যালয়ের গাছ কাটাতে হলে কারণ উল্লেখসহ স্বপক্ষে যুক্তি দেখিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির রেজুলেশনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন দাখিল করতে হবে।
এখানে একটি কমিটি রয়েছে ওই কমিটির অনুমোদন সাপেক্ষে গাছ কাটতে পারবে। ওই কমিটির সদস্য বন বিভাগ এবং সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এবিষয়ে উপজেলা বন বিভাগ বিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, গাছ কাটার নিয়মকানুন হলো; কোন প্রতিষ্ঠানের যদি গাছ কাটাতে চান তাহলে বন বিভাগকে অবগত করতে হবে। বন বিভাগ গাছটি মেপে মূল্য নির্ধারণ করে দেবে।
এবিষয়ে ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকের কাছে গাছ কাটার বিষয়ে মিটিং বা রেজুলেশনের তথ্য জানতে চাইলে তিনি কোন রকম তথ্য না দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।
এবিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, আমাদের স্কুলের প্রয়োজনে আমরা গাছটি কেটেছি। মিটিং এবং রেজুলেশন বিষয় জানতে চাইলে তিনি বলেন মিটিং হয়নি।
রেজুলেশন হয়নি হবে সবাইকে বলা আছে স্কুলের গাছ আমরাই মালিক এগুলা নিয়ে তোমরা কি নিউজ করতে চাও কর।
গাছ কর্তনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য প্রদান করা সম্ভব হয়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























