ডোমারে সমলয় চাষাবাদ রোপন কার্যক্রমের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে সমলয় চাষাবাদ রোপন কার্যক্রমের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

ডোমারে সমলয় চাষাবাদ রোপন কার্যক্রমের উদ্বোধন

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
ডোমারে সমলয় চাষাবাদ রোপন কার্যক্রমের উদ্বোধন

নীলফামারীর ডোমারে সমলয় চাষাবাদ রোপন কার্যক্রমের উদ্বোধনে এমপি আফতাব উদ্দিন সরকার।

ডোমারে ২০২৩-২৪ইং অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় সমলয় চাষাবাদ প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বোরো (হাইব্রীড) ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী-০১(ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

মঙ্গলবার ২৩ জানুয়ারী (বেলা ১২টায়) নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড.এস এম আবু বক্কর সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল আলম বিপিএ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকার, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হাকিম (ভুট্ট),উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদুল হক, কৃষক শহিদুল ইসলাম প্রমুখ।

নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড.এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, সমলয় চাষাবাদে ১৫০ বিঘা জমিতে উন্নত হাইব্রীড বোরো ধানের চারা সীড সোয়িং যন্ত্রের মাধ্যমে ট্রেতে তৈরি করে রাইস ট্রান্সপ্লান্টার যন্রের দ্বারা রোপণ করা হয়। পরবর্তীতে একই সাথে জমি তৈরি, একই বয়সী চারা রোপণ, একই গভীরতা, সমান দুরত্বে, সার প্রয়োগ, কীটনাশক স্প্রে ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

এতে উৎপাদন খরচ কম হয়, কৃষিতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পায় এবং ধানের উৎপাদন বৃদ্ধি পায়। এক বিঘা জমিতে মাত্র আধা ঘণ্টায় চারা রোপণ করা হয়। বিরুপ আবহাওয়ার হওয়ার কারণে আজ কৃষি হুমকির মধ্যে আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!