ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান চাপে সংকটে সৌদি আরব: বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের ৫ দফা প্রস্তাব ও বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণ ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ জন নিয়োগ: আবেদনের সময় ও পদ্ধতি স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের

ডোমারে মাদক সেবনের অপরাধে চঞ্চল দাস ও নয়নের ভ্রাম্যমাণ আদালতে জেল

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

ডোমারে মাদক সেবনের অপরাধে চঞ্চল দাস ও নয়নের ভ্রাম্যমাণ আদালতে জেল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে মাদক সেবনের অপরাধে চঞ্চল দাস ও নয়নের ভ্রাম্যমাণ আদালতে জেল

নীলফামারীর ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ড কলেজ পাড়ায় মধ্যরাতে মাদক সেবনের দায়ে ২ মাদকসেবীকে আটক করে পুলিশ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে চঞ্চল দাসকে ১ মাস এবং নয়ন ইসলামকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি একশত টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং পৌর প্রশাসক শায়লা সাঈদ তম্বী।

বৃহস্পতিবার ৩ জুলাই রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পড়ুন>> দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

আটককৃতরা হলেন পৌরসভার ১নং ওয়ার্ড কলেজ পাড়া নিবাসী লেবু দাসের পুত্র চঞ্চল দাস (৩৬) এবং সদর ইউনিয়ন বড়রাউতা ছায়াপাড়া এলাকার মৃত হবিবর রহমানের পুত্র নয়ন ইসলাম (৩৭)।

দন্ডপ্রাপ্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী চঞ্চল দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নয়ন ইসলামকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও জব্দকৃত গাঁজা তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয়েছে।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে চঞ্চল দাস এবং নয়ন ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে মাদক সেবনের অপরাধে চঞ্চল দাস ও নয়নের ভ্রাম্যমাণ আদালতে জেল

আপডেট সময় : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫