ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমারে বিএনপির মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১০০০০ বার পড়া হয়েছে

ডোমারে বিএনপির মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে বিএনপির মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

ডোমারে বিএনপির মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (২৭শে ডিসেম্বর) দুপুরে ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।

পড়ুন>> তারেক রহমানকে বহনকারী বৈমানিকদের মধ্যে কুড়িগ্রামের আসিফ ইকবাল

এছাড়াও উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, স্বচ্ছ ও উন্নয়নমুখী চিন্তাধারার প্রার্থী হিসেবে প্রকৌশলী আলহাজ্ব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই নীলফামারী-১ আসনের জন্য যোগ্য প্রার্থী। তার প্রতি ডোমার-ডিমলার প্রত্যেক প্রান্তের সাধারণ জনগণের আস্থা ও ভালোবাসা রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের দলীয় মনোনয়ন দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানাই।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই একজন সুশিক্ষিত, নির্ভীক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে নীলফামারী-০১ আসনে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বের মাধ্যমেই ডোমার ও ডিমলা উপজেলায় ধানের শীষ ও বিএনপির একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।

পড়ুন>>কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত: আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ 

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতা-কর্মীরা ডাকবাংলো চত্বর থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে প্রকৌশলী তুহিন ও ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে নীলফামারী-১ আসনে পুনর্বিবেচনা করে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাধারণ নেতা-কর্মীরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে বিএনপির মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫