ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।এ দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১ নভেম্বর) র্যালী বের করা হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ ছাড়াও এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি অনলাইন মাধ্যমে প্রচার করা হয়।
পরে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: মনসুর রহমান খান, ডেপুটি কো—অর্ডিনেটর শাহিন আরা সুলতানা গনি প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ঋন গ্রহিতাদের মাঝে চেক বিতরণ। অতিথি ও প্রশিক্ষানার্থীদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে তাল গাছের চারা বিতরন শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























