ঠাকুরগাঁওয়ের সাড়ে ৪ বছরের শিশু ধর্ষক গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ২২৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের মঙ্গলবার (১নভেম্বর) সাড়ে ৪ বছরের শিশু ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।গত শনিবার (২৯ অক্টোবর ) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া কলোনীপাড়ায় সাড়ে ৪ বছরের কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। ঐ শিশুর মা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করেন। প্রতিবেশী মো. মোস্তফার ছেলে মো. বাবু (১৩) কে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, গত শনিবার (২৯ অক্টোবর) শিশুটির মা তাকে বাড়িতে দাদির কাছে রেখে গড়েয়া বাজারে যান। দুপুরে বাড়িতে এসে তিনি দেখতে পান তার কন্যা শিশু রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় মাটিতে শুয়ে কান্নাকাটি করছে । এ বিষয়ে তার দাদিকে জিজ্ঞাসা করেন। তিনি জানান ঘুমিয়ে পরেছিলেন ।
পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করাতে বলেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর সন্ধায় তার কাছে জিজ্ঞাসাবাদে সে জানায় প্রতিবেশী বাবু তাকে হাতে কেক দিয়ে পাশের খড়ি রাখাল ঘরে নিয়ে ধর্ষণ করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























