সংবাদ শিরোনাম :
ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধার
নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
- আপডেট সময় : ০৫:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক চাপায় জাহানারা বেওয়া (৭১) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত জাহানারা বেওয়া ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মন্ডলের স্ত্রী।
মঙ্গলবার ৪মার্চ আনুমানিক সকাল সাড়ে ৭ টায় উপজেলার রায়গঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ঘটনারদিন সকালে সত্তরোর্ধ জাহানারা বেওয়া হেটে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক পাড় হচ্ছিলেন।
পড়ুন>>নাগেশ্বরী নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার
এ সময় ভুরুঙ্গামারী সোনাহাটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে রায়গঞ্জ ব্রীজের দক্ষিন পাশে সজোড়ে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিষয়টি জানতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























