ঝিনাইগাতীতে অবৈধ বালুবাহী ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে অবৈধ বালুবাহী ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ঝিনাইগাতীতে অবৈধ বালুবাহী ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইগাতী (শেরপুর) থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ঝিনাইগাতীতে অবৈধবালুবাহী ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

 

ঝিনাইগাতীতে অবৈধ বালুবাহী ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

 

ঝিনাইগাতীতে অবৈধ বালুবাহী ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে মো. সবুজ মিয়া নামে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ট্রাক চালক সবুজ মিয়া শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

 

 

প্রকাশ, সরকারী নিষেধাজ্ঞার স্বত্বেও অসাধু বালু ব্যবসায়ীরা গারো পাহাড় ধ্বংস করে রাতের আধাঁরে বালু উত্তোলন করে চোরই পথে পাচার করছে। খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। জানা যায়, বুধবার ভোরে বারোমারী থেকে বালুভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজারের দিকে আসছিল।

 

 

 

এমন সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী বাজারে অভিযান চালিয়ে ট্রাক এবং ট্রাকের চালককে আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাক চালক মো. সবুজ মিয় কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা আইন অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!