ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জুলাই আন্দোলনের শহীদ অজ্ঞাত ১১৪ জনের শহীদের মরদেহ উত্তোলন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে

ছবি নেট থেকে সংগৃহীত।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের শহীদ অজ্ঞাত ১১৪ জনের শহীদের মরদেহ উত্তোলন

জুলাই আন্দোলনের শহীদ অজ্ঞাত ১১৪ জনের শহীদের মরদেহ উত্তোলন।
রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই আন্দোলনের সময় নিহত ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের মরদেহ শনাক্তের উদ্দেশ্যে রোববার (৭ ডিসেম্বর) থেকে উত্তোলন কার্যক্রম শুরু হচ্ছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নির্ধারণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান জানান, ঢাকার একটি আদালতের নির্দেশ অনুসারে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকালে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মরদেহগুলো যথাযথ মর্যাদায় পুনরায় দাফন করা হবে।

পড়ন>>নাগেশ্বরীতে রাতে আধাঁরে সার পাচারের সময় ৪ মেট্রিক টন ডিএপি জব্দ

আজ সকাল সাড়ে ৯টায় সিআইডির অতিরিক্ত আইজিপি (প্রধান) মো. সিবগত উল্লাহ কবরস্থান সংলগ্ন এলাকায় সাংবাদিকদের ব্রিফ করবেন। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল উপস্থিত থাকবেন।

সিআইডি কর্মকর্তারা জানান, কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে অপরাধ দৃশ্য ইউনিট কবরস্থানে তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে।

গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় নিশ্চিত করার জন্যই এই আদেশ দেওয়া হয়েছিল।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত এই ১১৪ জনকে গত বছর রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়। পুলিশের আবেদনে বলা হয়েছিল, ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা অত্যাবশ্যক।

পরিচয় নির্ধারণের পর মরদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয়তাও সেখানে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই আন্দোলনের শহীদ অজ্ঞাত ১১৪ জনের শহীদের মরদেহ উত্তোলন

আপডেট সময় : ০৯:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫