ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র সংকটের মুখে জরিমানা আদায়: পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো নিয়মিত প্রক্রিয়া জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: অভিযোগ মানসিংহের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার প্রাপ্তিতে মেসিকে বার্সেলোনার অভিনন্দন নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত: রিজভী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১২০১৬ বার পড়া হয়েছে

জয়পুরহাট সদর হাসহাতাল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯

জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের সরকারি কলেজ সংলগ্ন তাঁতিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পড়ুন>>টাকাসহ আটক জামায়াতের আমির রমেকের হৃদরোগ বিভাগে ভর্তি

আহতরা হলেন, তাজুর মোড় এলাকার রোমান হোসেন (৩৯), ফরিদপুরের নগরকান্দার আল হামজা (৩০), ফরিদপুর সদর উপজেলার তানজিদ (২৯), পাঁচবিবির দানেজপুরের তৌফিক হোসেন (২৬), শান্তিনগরের রাজিব হোসেন (৪০), আল আমিন (৩৫), ফরিদপুর সদর উপজেলার সোহাস (২৪), রোহান (২৬) ও ফরিদপুরের সদরপুরের আব্দুল্লাহ (২৬)।

জয়পুরহাট জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর কমিটির সাবেক আহ্বায়ক গোলাম মর্তুজা শিপলু ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ভাড়াটে লোকজন এনে তাঁতিপাড়া এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বাধা দিলে সংঘর্ষ বাধে এবং ধানের শীষ প্রতীকের কয়েকজন কর্মী মারধরের শিকার হন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোহান, সোহাগ ও আব্দুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা সরকারি কলেজ কেন্দ্রের পাশে বুথ (স্লিপ সরবরাহের স্থান) নির্ধারণ দেখতে গেলে বিএনপি সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

পড়ুন>>নজিরবিহীন নিরাপত্তায় ঠাকুরগাঁও-৩; রাত পোহালেই ভোটের লড়াইয়ে ১০ প্রার্থী

জয়পুরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই আশঙ্কামুক্ত।

সদর থানার ওসি আনিছুর রহমান বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারের শ্বশুরবাড়ি ফরিদপুর জেলা সদরে বলে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯

আপডেট সময় : ০৯:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬