চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি

চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার।

চুয়াডাঙ্গায় চুরি হওয়া মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে যশোর ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতার ছয়জন হলেন- যশোর কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকার আল আমিন (৩৪), জুয়েল রানা (৩৩), একই এলাকার দক্ষিণপাড়ার আবু হানিফ হাওলাদার (৫৫),

মাগুরা মোহাম্মদপুরের মাইজপাড়ার সেলিম মোল্লা (২৫), ওই এলাকার পারভাটপাড়ার কামরুজ্জামান আরমান (২৫) ও স্টেডিয়াম পাড়ার জুনায়েদ হোসেন।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান, চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের আব্দুল ওয়াকিলের ব্যবসা প্রতিষ্ঠানের পাশ থেকে গত ২৬ মার্চ দুপুরে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই চোর ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়।

তিনি জানান, গত রোববার রাতে যশোর কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ আল আমিনকে গ্রেফতার করা হয়।

আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে, যশোর থেকে জুয়েল রানা ও আবু হানিফ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

তারা জানান, চুরি করা মোটরসাইকেল মাগুরার মোহাম্মদপুরের মাইজপাড়া গ্রামের সেলিম মোল্লার কাছে বিক্রি করে দেয়।

এরপর সেলিমের দেওয়া তথ্যর ভিত্তিতে, মাগুরা থেকে কামরুজ্জামান আরমান ও জুনায়েদ হোসেনকে গ্রেফতার করা হয়।

এ সময় আরমান ও জুনায়েদ হোসেনের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এসপি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি-না তা খুঁজে বের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!