চাঁপাইনবাবগঞ্জ আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁপাইনবাবগঞ্জ আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই তাৎক্ষণিক ভাবে  অভিযুক্ত ঘাতক শফিকুলকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সাদিকুল ইসলাম (৩৭)। সে ওই এলাকার পাতাল আলীর পুত্র । তবে বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পাতাল আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৭)।

বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই শফিকুল তার নিজ ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে  লুটিয়ে পড়ে

স্থানীয়রা চিকিৎসার জন্য যখম ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই রক্তক্ষরণে সাদিকুল ইসলামের মৃত্যু হয়।।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আপন বড় ভাই শফিকুল ইসলামের কাছে পাওনা টাকা চায় ছোট ভাই সাদিকুল। টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাই আপন ছোট ভাইকে হাঁসুয়া দিয়ে পেটে আঘাত করে। প্রচুর রক্তক্ষরণে সে হাসপাতালে আসার আগেই মারা যায়।

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বড় ভাই শফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

One response to “চাঁপাইনবাবগঞ্জ আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!