চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়
- আপডেট সময় : ০৬:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার দুপুরে উপজেলার নাউরী তার বাড়িতে শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীদের সাথে দুপুরের ভোজে মিলিত হন তিনি।
ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান।
সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি,
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য লায়ন আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার সহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে।
দেশে কোন হানাহানি নেই। তেমনি মতলবের মানুষও শান্তিতে বিভিন্ন অনুষ্ঠান করতে পারছে। আওয়ামী লীগ একটি শান্তির দল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ শান্তির রোল মডেলে পরিণত হয়েছে। আগমীতেও আওয়ামী লীগকে মানুষ ক্ষমতায় আনবে।
তিনি আরও বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী যাকেই নৌকা মনোনয়ন দিবেন সবাই তার পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষ শান্তিতে থাকতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























