কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত

কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পাড়ে অষ্টমীর স্নান উৎসব পালন করতে এসে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ পুরোহিতের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম রশিক চাদ ঠাকুর (৬৫)। তিনি লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০ টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে স্নান করতে আসা ওই পূন্যার্থী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পড়ুন>>নাগেশ্বরীর নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নানে পূর্ণ্যাথীদের ঢল

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, মারা যাওয়ার খবর শুনেছি। সেটি নিশ্চিত হতে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার জানান, সোমবার রাত ১০টার দিকে মৃত অবস্থায় এক পুরোহিতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে মৃতের স্বজনরা হাসপাতাল থেকে মৃতের মরদেহ নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!