কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

 

 

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

 

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে নিখোঁজ ইব্রা‌হিম ও ইমরান হো‌সেন না‌মে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ক‌রে‌ছেন স্থানীয়রা।

 

 

সোমবার (১২‌ মে) সকাল ৭টার দি‌কে উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকা থে‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান।

 

 

জানা গে‌ছে, শিশু ইব্রা‌হিম আলী (১২) ও ইমরান হো‌সেন (৮) আপন দুই ভাই। গত শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যায় তারা।

 

খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল এবং স্থানীয়‌দের সহায়তায় অ‌নেক খোঁজাখুঁ‌জি ক‌রেও তাদের সন্ধান পাওয়া যায়‌নি। প‌রে আজ সোমবার সকা‌লে ঘটনাস্থল থে‌কে তিন কি‌লো‌মিটার ভা‌টি‌তে হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকায় দুই ভাই‌য়ের মর‌দেহ ভাস‌তে দে‌খে উদ্ধার ক‌রে স্থানীয়রা।

পড়ুন>>কাউনিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!