কাজিপুরে স্বামীর স্বীকৃতি পেতে সন্তানসহ স্বামীর বাড়িতে অনশন
- আপডেট সময় : ০৬:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ের উদগাড়ি গ্রামে স্বামীর স্বীকৃতি পেতে সন্তানসহ স্বামীর বাড়িতে অনশন।
দুজনের পরিচয় গানের মঞ্চে, ছেলে মিউজিশিয়ান প্যাডবাদক, মেয়ে একই মঞ্চে গান গায় এভাবেই তাদের পরিচয়। পরিচয় থেকে এক সময় মন দেওয়া নেওয়া, প্রেম যখন তুঙ্গে তখন তারা সিদ্ধান্ত নেয় দুজন দুজনাকে বিয়ে করবে।
বগুড়া কাজি অফিসে গিয়ে এক লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে বিয়ে করেন। বিয়ের পরই তাদের কোল জুড়ে ফুটফুটে এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করে।
মেয়ে তার স্বামীকে বাড়িতে নিয়ে গিয়ে বউ সন্তান কে সামাজিক স্বীকৃতি দিতে বলে। এতে তার স্বামী রাজি হয় না। পরে এলাকায় খোঁজ নিয়ে জানতে পারে তার স্বামীর ঘরে বউ বাচ্ছা আছে।
অবশেষে বাধ্য হয়ে নিজের স্বামীর স্বীকৃতি ও সন্তানের পিতার স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অনশন শুরু করেন।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ের উদগাড়ি গ্রামে।
অভিযুক্ত স্বামী উদগাড়ি গ্রামে আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম। মেয়ে পার্শ্ববর্তী হাজরাহাটি গ্রামের আফজাল হোসেনের মেয়ে ইসরাত জাহান ইতি।
অনশনরত ইসরাত জাহান ইতি বলেন আমার এবং আমার সন্তানের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এখান থেকে এক পা নরবো না। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনা স্বীকার করে জানান আমরা দ্রুত মুরুব্বীদের সাথে নিয়ে এই বিষয়ের সমাধান করবো।
উপজেলা আওয়ামীলীগ নেতা ও উদগাড়ি গ্রামের মুরুব্বী শওকত আকবরের জানান, বিষয়টি আমি জানতে পেরেছি, গ্রামের মুরুব্বীরা বসে বিষয়টা শেষ করবো।
গান্ধাইল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, উদগাড়ি গ্রামের এক ছেলে আমাকে ফোন করে জানান যে জাহাঙ্গীরের ঘরে সন্তান সহ একটি মেয়ে ঘরে উঠেছে। জাহাঙ্গীরদের পক্ষ থেকে আমাকে কোনো কিছু জানায়নি।
এবিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান “999” কল পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























