কাউনিয়ায় জাতীয় দৈনিক যুগান্তর’এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
কাউনিয়ায় গত বুধবার বহুল প্রচারিত ও শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৪ বছরে পদার্পন করায় র্যালী, কেক কেটে জন্মদিন পালন, এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ এর সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাশ্।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক ও কোম্পানি কমান্ডার, বীর মুক্তি যোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, টেপামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম,
সাপ্তাহিক প্রত্যাশার আলোর প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, উপজেলা যুব মহিলা আওমী লীগের সভাপতি মোছাঃ হাসনা পারভীন মুক্তি, কাউনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল, উপজেলা অন লাইন প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান,
শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তর কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেটিভি উপজেলা প্রতিনিধি নিতাই রায়, মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টু,
স্বজন সমাবেশ কাউনিয়া শাখার সাধারণ সম্পাদক জহির রায়হান , সাংবাদিক সাইদুল ইসলাম, জসিম সরকার, স্বজন সমাবেশ এর সহসভাপতি আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দূর্জয়, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন সাথী,
মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা খাতুন, পল্লবী রানী প্রমূখ। পরে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি প্রয়াত নূরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।
মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া
কাউনিয়া (রংপুর)প্রতিনিধি:
তাং ২২-০২-২৩
মোবাইল নম্বর ০১৭১৮৮৬৪৮৮২


























