কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত

 

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত

 

কাউনিয়া উপজেলার গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডের নিকটে মহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে এক বাড়ীতে ঢুকে পড়ে দুমড়ে মুচড়ে গেলে ওই গাড়ির যাত্রী নজির হোসেন (৫৭) নামের উপজেলা  হাসপাতালের এক কর্মচারী মারা গেছেন।

বুধবার সকাল পৌনে আটটার দিকে ঘন কুয়াশার কারণে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া বাসস্ট্যান্ডের কাছে এ দূর্ঘটনা ঘটে।

পড়ুন>> কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে কুড়িগ্রাম থেকে রংপুর গামী একটি যাত্রী বাহী মহেন্দ্র গাড়ি ঘন কুয়াশার মাঝেও দ্রুত বেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে এক বাড়িতে ঢুকে পরে দুমড়ে মুচড়ে যায়।

এসময় মহেন্দ্র গাড়ির যাত্রী কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি সেবা বিভাগের কর্মচারী (ওয়াডবয়) নজির হোসেন (৫৭)মাথায় প্রচন্ড আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনা স্থলেই প্রাণ হারান।

তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা গতিয়াশাম গ্রামের মৃত্যু নেছাব উদ্দিনের পুত্র। মহেন্দ্র গাড়ির ড্রাইভার মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের আব্দুস সামাদের পুত্র আমিনুল (২৮) গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে ওই ড্রাইভারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন মেডিক্যাল থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!