কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) থেকে রোকেয়া আক্তার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

ডায়াবেটিস, প্রেসায়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন থাকা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. মুর্শিদ উদ্দিন আহমেদ (৮০) আর নেই। ( ইন্না-লিল্লাহি ওয়া…..রাজিউন)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ওনার নিজ বাড়ি উপজেলার উছমানপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

 

মঙ্গলবার বাদ আসর নিজ গ্রামের নতুন ঈদগাহ মাঠে তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাকীন মাশরুর খান। পরে মরহুমের নামাজের জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাঁকে।

পড়ুন>>জগন্নাথপুরে জাতীয় পরিচয় পত্র জালিয়াতি: নির্বাচন অফিসারসহ ২ জন গ্রেফতার

নামাজে জানাজায় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

প্রবীন এ নেতার মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মতো তাঁর মরদেহ দেখতে মরহুমের বাড়িতে ছুটে আসেন কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ এর অসুস্থতার খবর পেয়ে এর আগে গত ৮ ডিসেম্বর রাতের বেলায় তাঁর বাড়িতে ছুটে আসেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।

মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লিপি আক্তার বলেন, শারীরিক অসুস্থতার জন্য তাঁর স্বামীর দুটি পা কাটতে হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন তাঁর স্বামী। এমতাবস্থায় মঙ্গলবার সকালে তার স্বামী মৃত্যু বরণ করেন। তিনি তাঁর স্বামীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!