কাউনিয়ায় শ্যালকের স্ত্রী কন্যাকে মারপিঠের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে!  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় শ্যালকের স্ত্রী কন্যাকে মারপিঠের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে!  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

কাউনিয়ায় শ্যালকের স্ত্রী কন্যাকে মারপিঠের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে! 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
কাউনিয়ায় শ্যালকের স্ত্রী কন্যাকে মারপিঠের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে! 

 

 

কাউনিয়ায় শ্যালকের স্ত্রী কন্যাকে মারপিঠের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে!

 

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে শশুর বাড়ির ঘর দখল করে থাকা,জমি নিয়ে বিরোধ সহ  বিভিন্ন বিষয় নিয়ে শ্যালকের সাথে বিরোধ চলে আসছে দুলা ভাই সহ বোনদের। শ্যালক কে ঘরে খুঁজে না পেয়ে তার স্ত্রী ও কন্যা সন্তানকে মারপিট করে আহত করার অভিযোগ ওঠেছে দুলাভাই সহ বোনদের বিরুদ্ধে ।

রোববার দুপুরে কাউনিয়ার জিন্নাহ ফাউন্ডেশন হল রুমে সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ কালে এ অভিযোগ করেন রাজীব গ্রামের রিয়াজুলের স্ত্রী হালিমা আক্তার রুনা।

 

হালিমা আক্তার রুনা সাংবাদিক সন্মেলনে বলেন  ঘটনার দিন গতকাল শনিবার বিকালে তার স্বামী রিয়াজুল ইসলাম বাড়িতে না থাকায় তার ননদের স্বামী বিনোদমাঝি গ্রামের সরফ উদ্দিনের পুত্র শোয়েব(৪২) এবং তার বড় ভাই  অপর ননদের স্বামী আজাদুল ইসলাম (৪৮) দুই ননদ জেসমিন ও শারমিন সহ তার ঘরে ঢুকে স্বামীকে খুঁজতে থাকে এবং কোন কিছু বুঝে উঠার আগেই তাকে কিল ঘুষি এবং লাঠিসোটা দিয়ে মারপিট শুরু করে।

 

পড়ুন>>সুন্দরগঞ্জে জামাতকর্মী হত্যা মামলায় আওয়ামীলীগ; যুবলীগ; কৃষকলীগ ও জাসদ নেতা কারাগারে

 

তাকে মারপিট করা দেখে ছোট মেয়ে রুকাইয়া তাছনিম রুহি (১০) তাকে বাঁচতে এগিয়ে আসলে তাকেও লাথি মেরে মাটিতে ফেলে দেয় ভগ্নপতি শোয়েব। এসময় তার হাতে থাকা বাটন মোবাইল ফোন সেট, ঘরের র‍্যাকে রাখা ৮৬ হাজার টাকা নিয়ে নেয়। মা মেয়ের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করে।

এসময় দুই ননদ ও তার স্বামীরা তাদের বিভিন্ন  ভয়ভীতি প্রদর্শন করে এবং সুযোগ পেলে তাদের কে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। বর্তমানে তারা জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছে।

সাংবাদিক সন্মেলনে তিনি সুষ্ঠু  তদন্ত পূর্বক সঠিক বিচার পেতে পুলিশ প্রশাসন ও সরকারের নিকট আবেদন জানিয়েছেন এবং তার ও পরিবারের লোকজনের জীবনের নিরাপত্তা চেয়েছেন। এ ব্যাপারে শনিবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে করা হয়েছে। সাংবাদিক সন্মেলনে তার স্বামী রিয়াজুল ইসলাম ও ছোট কন্যা রুকাইয়া তাছনিম রুহি উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!