গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক আল রোহান ও বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ সভাপতি মুশফিকুর হাসান পিয়াল, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড সভাপতি পরিতোষ চাকী এবং বামনডাঙ্গা ইউনিয়ন জাসদের সভাপতি তৌহিদুল ইসলাম রাজুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (৯মার্চ) দুপুরে গাইবান্ধা দায়রা জর্জ আদালতের বিচারক মো.রেজাউল করিম জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক আল রোহান, মুশফিকুর হাসান পিয়াল, তৌহিদুল ইসলাম রাজু , ও পরিতোষ চাকী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা রবিবার গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে জামিনের জন্য সেরেন্ডার করেন। তবে বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলা দায়ের করেন।
Leave a Reply