ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

কাউনিয়ায় বেকারত্ব ঘোচাতে শিক্ষিত বেকার যুবক মোস্তফা কামালের বিভিন্ন ফসলের চাষাবাদ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে

কাউনিয়ায় বেকারত্ব ঘোচাতে শিক্ষিত বেকার যুবক মোস্তফা কামালের বিভিন্ন ফসলের চাষাবাদ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় বেকারত্ব ঘোচাতে শিক্ষিত বেকার যুবক মোস্তফা কামালের বিভিন্ন ফসলের চাষাবাদ করছেন।

কাউনিয়া উপজেলার শিক্ষিত বেকার যুবক আবু হেনা মোস্তফা কামাল বেকারত্ব ঘোচাতে সরিষা, আলু, মরিচ, করলা সহ নানা ধরনের ফসল চাষাবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

তার পৈতৃক ৮ দোন জমিতে সরিষা চাষ করেছেন। সেখানে দোন প্রতি খরচ হয়েছে ১৬শ’ টাকা ৮ দোনে মোট খরচ হয়েছে ১৩ হাজার টাকা। তিনি আশা করছেন ৫০ হাজার টাকা তার আয় হবে।

তার গ্রামে গিয়ে দেখা গেছে দিগন্ত মাঠে জুড়ে তার সরিষার খেত। ফসলের মাঠ গুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ছড়াচ্ছে । শীতের হিমেল হাওয়ায় সরিষা ফুলের সুভাস ছড়িয়ে পড়ায় মধু সংগ্রহে আনাগোনা শুরু করেছে মৌমাছির দল।

খেতে সরিষা ফুলের হলুদ আভা ছড়াচ্ছে নান্দনিক সৌন্দর্য। সরিষা ফুলের সুবাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের হলুদ ভূমি। শীতকে উপেক্ষা করে সরিষা খেত পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন বেকার যুবক আবু হেনা মোস্তফা কামাল ।

তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হবে। মাঘ মাসের শুরুতে ক্ষেত থেকে আগাম সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ অনেক কম, ভাল দাম পাওয়ায় এবং খেত থেকে সরিষা তুলে ওই জমিতে ইরি বোরো ধান ও পাট চাষ করার সুযোগ থাকায় সরিষা চাষ করেছি। আশা করছি বাজারে ভালো দাম পাওয়া যাবে।

এছাড়াও উচ্চ ফলনশীল বিজলী প্লাস জাতের মরিচ চাষ করেছেন ২৪শতক জমিতে। এতে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। এখান থেকে দেড় লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন । তিনি আরো জানান ৬৫ শতাংশ জমিতে ৪৫ হাজার টাকা খরচ করে ঝুমকা ও মুনিয়া জাতের করলা চাষ করেছেন। এখান ৩ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন।

উপজেলার নিজপাড়া গ্রামের জহির উদ্দিনের পুত্র বেকার যুবক মোস্তফা কামাল বলেন ইসলামের ইতিহাস বিভাগে এম এ পাশ করে দীর্ঘদিন ধরে চাকুরী নামের সোনার হরিণের পেছনে ছুটেছি। টাকা পয়সা খালু,মামা,দুলাভাই ছাড়া চাকুরী হয়না। তাই চাকুরির পিছনে না ঘুরে সোনার মাটিতে সোনালী ফসল চাষাবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন বলেন, শিক্ষিত যুবকরা যখন কৃষি উদোক্তা হিসেবে চাষাবাদ শুরু করে তখন প্রযুক্তির ব্যবহার করে ভাল ফসল ফলানো সম্ভব হয়। কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং শিক্ষিত কৃষকরা লাভবান হবেন। আমরা শিক্ষিত ওই বেকার যুবক কে সরকারি প্রণোদনা প্রদান, পরামর্শ সহ সার্বিক ভাবে সহযোগিতা করবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় বেকারত্ব ঘোচাতে শিক্ষিত বেকার যুবক মোস্তফা কামালের বিভিন্ন ফসলের চাষাবাদ

আপডেট সময় : ০৯:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪