কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল নেতা ফারুকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল নেতা ফারুকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল নেতা ফারুকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: আরটিভি

 

 

 

 

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল নেতা ফারুকের মৃত্যু

 

 

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল নেতা মোহাম্মদ ফারুক (৩৪) মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

এর আগে গত ৯ ডিসেম্বর কক্সবাজার শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ওই হামলায় ফারুক গুরুতর আহত হন।

 

 

নিহত মোহাম্মদ ফারুক কক্সবাজার বৃহত্তর বাস টার্মিনাল যুবদল ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি জানান, গুলিবিদ্ধ আরেক যুবদল নেতা সাইফুল ইসলাম বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন>> সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

 

 

তিনি আরও বলেন, খুনি চক্রের একাধিক সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে জেলা যুবদল।

 

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, রোববার বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিহত ফারুকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

 

পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত খুনি চক্রের পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র হামলার শিকার হন মোহাম্মদ ফারুক ও সাইফুল ইসলাম। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুজনই গুরুতর আহত হন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!