ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ছড়িয়ে পড়ছে জেলা-উপজেলায়

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৭১১১ বার পড়া হয়েছে

আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ছড়িয়ে পড়ছে জেলা-উপজেলায়

এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারিদের আন্দোলন শাহবাগ থেকে ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি জেলা-উপজেলায়।
আজ কেন্দ্রীয় কর্মসুচীর একইসঙ্গে দেশের সব জেলা ও উপজেলা সদরের শিক্ষক-কর্মচারীরা একযোগে একই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে মাথায় কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবেন তারা। একইসঙ্গে দেশের সব জেলা ও উপজেলা সদরের শিক্ষক-কর্মচারীরাও একযোগে এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

পড়ুন>> নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত

এর আগে সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো মহাসমাবেশ করেন শিক্ষকরা। সমাবেশে বক্তারা বলেন, “বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরা হবে না।” তারা আরও ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রশিক্ষণ কার্যক্রম থেকে শিক্ষকরা প্রত্যাহার থাকবেন।

এরও আগে রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচিতে শিক্ষকরা ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষাভবন অভিমুখে গেলে পুলিশ তাদের বাধা দেয়। ওই সময় শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দেন।

অর্থ বিভাগ সম্প্রতি বেতনের সঙ্গে মাত্র ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির অনুমতি দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা জানান, ন্যূনতম চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষক নেতারা দাবি:

১. বাড়িভাড়া ২০ শতাংশে উন্নীত করতে হবে।
২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
৩.উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশে উন্নীত করতে হবে।

তারা আরও জানান, সরকার যদি দ্রুত প্রজ্ঞাপন জারি না করে, তবে দেশজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আমরণ অনশন শুরু হবে।

অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলনের প্রতি বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ছড়িয়ে পড়ছে জেলা-উপজেলায়

আপডেট সময় : ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫