ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাস: প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২টি পদে নিয়োগ: আবেদনের সময়সীমা ও বিস্তারিত তথ্য জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফার প্রতি শ্রদ্ধাঞ্জলি মেসির দুর্দান্ত গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ

উপজেলা নির্বাচনে থাকছেনা দলীয় প্রতীক

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

উপজেলা নির্বাচনে থাকছেনা দলীয় প্রতীক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা নির্বাচনে থাকছেনা দলীয় প্রতীক

আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিডিউল ঘোষণার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের মধ্যে সৃষ্ট কোন্দল নিরসনে সংশ্লিষ্টদের ঢাকায় আনার জন্য বিভাগীয় কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে আগামী মার্চের প্রথম সপ্তাহে। সেই নির্বাচনটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতো উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ।

অপরদিকে, স্থানীয় সরকার (উপজেলা) (সংশোধন) বিল-২০১৫ এ বলা হয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুটি ভাইস চেয়ারম্যান (সাধারণ ও সংরক্ষিত) পদের নির্বাচনের জন্য প্রার্থীকে রাজনৈতিক দল কর্তৃক মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। আইনটি পাস হওয়ার পর ২০১৭ সালের মার্চে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হয় উপজেলায়। তারপর থেকে সকল স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকেই হচ্ছে।

তবে, ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ সবার জন্য উন্মুক্ত রাখে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সময়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কোনো দলীয় প্রার্থী রাখা হয়নি। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা নৌকা প্রতীকেই নির্বাচন করেছিলেন।

এদিকে, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আগামী ১০ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হবে। কমিশনের অনুমোদনক্রমে রোজা শুরুর আগেই উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হতে পারে। নির্বাচন যোগ্য হয়েছে ৪৮৫ উপজেলা পরিষদ। এর তালিকাও পেয়েছি। সেই অনুযায়ী কমিশন প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে। এ জন্য ইসি সচিবালয়ও প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, টানা চতুর্থবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটিই ছিল আওয়ামী লীগের প্রথম কার্যনির্বাহী সংসদের বৈঠক।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপজেলা নির্বাচনে থাকছেনা দলীয় প্রতীক

আপডেট সময় : ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪